রাজধানীর বনানীতে একটি ছয় তলা ভবনের তৃতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে এরই মধ্যে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (১১ মে) বেলা ১১টা ৪২ মিনিটের দিকে বনানী ১১ নম্বর রোডের ওই ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাশেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বিস্তারিত পরে জানা যাবে।